প্রার্থীতা ফিরে পেলো বাংলাদেশ খেলাফত মজলিসের আরও তিন প্রার্থী

by hsnalmahmud@gmail.com

আপিলের তৃতীয় দিনের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি)  এই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— ঢাকা-১৬ আসনে মাওলানা আহসানুল্লাহ, কুমিল্লা-৯ আসনে মাওলানা মাহবুবুর রহমান এবং রাজবাড়ী-২ আসনে মাওলানা কুতুবউদ্দিন।

বিজ্ঞাপন
banner

প্রসঙ্গত, গত দুই দিনের আপিল শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। ফলে এ পর্যন্ত আপিল শুনানিতে মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।

উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে ইতোমধ্যে ১৭ জন প্রার্থী আপিল করেছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222