ডিসিকে অভিশাপ, ভোট পুনর্গণনার দাবি, রংপুরে ভোট ঘিরে তোলপাড়

by Fatih Work

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ জানাতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান-কে উদ্দেশ করে আবেগঘন ও ক্ষোভপূর্ণ বক্তব্য দেন রংপুর-৪ আসনের পরাজিত বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা।

তিনি বলেন, “ভাই, আমার অভিশাপ থাকল। আল্লাহ আপনার বিচার করবেন। আমার বউ-বাচ্চাকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে আমার ভোট ছিনতাই করেছেন। আল্লাহর কাছে বিচার দিলাম। আপনার ছেলে-মেয়েও রাস্তায় রাস্তায় কাঁদবে—এটা আমার অভিশাপ। আপনি আমার ভোট ছিনতাই করেছেন। এর জবাব আল্লাহর পক্ষ থেকে পাবেন।”

বিজ্ঞাপন
banner

ডিসিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, তাকে হারাতে গিয়ে কোনো নিয়ম মানা হয়নি। এখন ভোট পুনর্গণনার আবেদন করলে নিয়মের কথা দেখানো হচ্ছে এবং সময়ক্ষেপণ করা হচ্ছে। তার অভিযোগ, প্রশাসনের হাতে ক্ষমতা থাকায় বিলম্বের মাধ্যমে ব্যালট পেপার ও ফলাফলে পরিবর্তন আনার সুযোগ তৈরি হতে পারে। তাই তিনি জানতে চান, কবে নাগাদ ভোট পুনর্গণনা করা হবে—তা জনগণকে স্পষ্ট করে জানানো হোক।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৯ হাজার ৪০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা পান ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222