সিলেটের সঙ্গে রেল যোগাযোগ এখন স্বাভাবিক

by Masudul Kadir

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর সিলেট রোডে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাত ৮টায় লাইনচ্যুত বগি হাইড্রোলিক টুলভ্যানের মাধ্যমে উদ্ধারের পর ট্রেন চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন
banner

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া বনের ভেতর লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রেলওয়ে সূত্র জানায়, খবর পেয়ে কুলাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এর মাধ্যমে রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।City & Local Guides

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় শ্রীমঙ্গল রেলস্টেশনে ঢাকাগামী ও সিলেটগামী যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষার কারণে ভোগান্তিতে পড়েন।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার রজত কুমার রায় বলেন, লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগিটি উদ্ধার করার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222