২৩ জেলায় বজ্রবৃষ্টির আভাস

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: দেশের ২৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত বা বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৯ মে) বিকেলে আবহাওয়া অধিদফতরের ভেরিফায়েড ফেসবুক পেজে সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
কালবৈশাখী/বজ্রপাত সতর্কবার্তা শিরোনামে ওই বার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, কুমিল্লা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ময়মনসিংহ, রংপুর, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু স্থানে ২৯ মে রাত ৯টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত/বজ্রবৃষ্টি/বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন
banner

বজ্রপাতের সময় নাগরিকদের ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222