বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

by Masudul Kadir

মৌলভীবাজার প্রতিনিধি :: আবারও ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে গেল।মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাইনচ্যুত হয়েছে। যা উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে রেলকর্মীরা। এ জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222