নরসিংদীর ৫টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নরসিংদীতে এখন আলোচনায় জামানত হারানো প্রার্থীরা। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এবার নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪১ জন প্রার্থীর মধ্যে ২৭ জন এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন।

বিজ্ঞাপন
banner

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

আসনভিত্তিক হিসাবে— নরসিংদী-১ (সদর) আসনে ৬ জন, নরসিংদী-২ (পলাশ) আসনে ৩ জন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ৫ জন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে ৭ জন এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ৬ জন প্রার্থী জামানত হারিয়েছেন। অন্যদিকে জেলার পাঁচটি আসনের সবকটিতেই বিএনপির মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নরসিংদী-১ (সদর)

মোট ৮ প্রার্থীর মধ্যে ৬ জন জামানত হারিয়েছেন। তারা হলেন—
জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামাল (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আশরাফ হোসেন ভূঁইয়া (হাতপাখা), গণফোরামের শহিদুজ্জামান চৌধুরী (উদীয়মান সূর্য), গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট শিরিন আক্তার (ট্রাক), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন (মোমবাতি) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হামিদুল হক পারভেজ (আপেল)।

নরসিংদী-২ (পলাশ)

৬ প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন। তারা হলেন—
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আসিফ ইকবাল (মোমবাতি), জাতীয় পার্টির এ এন এম রফিকুল ইসলাম সেলিম (লাঙ্গল) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম (আপেল)।

নরসিংদী-৩ (শিবপুর)

৮ প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন। তারা হলেন—
জাকের পার্টির আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান (গোলাপফুল), জাতীয় পার্টির অ্যাডভোকেট এ কে এম রেজাউল করিম (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া (হাতপাখা), জামায়াতে ইসলামী বাংলাদেশের মো. মোস্তাফিজুর রহমান (দাড়িপাল্লা) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রায়হান মিয়া (আপেল)।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো)

৯ প্রার্থীর মধ্যে ৭ জন জামানত হারিয়েছেন। তারা হলেন—
জনতার দলের আবু দার্দ্দা মো. মা’জ, বাংলাদেশ কংগ্রেসের কাজী শরীফুল ইসলাম (ডাব), কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহম্মদ মিলন মিয়া (আপেল), খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন (রিকশা), জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ছাইফুল ইসলাম (হাতপাখা)।

নরসিংদী-৫ (রায়পুরা)

১০ প্রার্থীর মধ্যে ৬ জন জামানত হারিয়েছেন। তারা হলেন—
জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী জামাল আহমেদ চৌধুরী (ফুটবল), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার (আপেল), সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার তৌফিকুর রহমান (ঘোড়া), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান (মোমবাতি), জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকার।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222