বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে জেলা প্রশাসকের নির্দেশে সিলিন্ডার গ্যাসসহ বিভিন্ন সমস্যা ৪৮ ঘন্টার মধ্যে সংকট নিরসনের জন্য বাজার মনিটরিরিংসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মো. সামসুজ্জামানের সভাপতিত্বে সিলিন্ডার গ্যাস সংকট নিরসন করার জন্য বাজার মনিটরিংসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ এর ডিডি এলজি ও নরসিংদী পৌর প্রশাসক শিউলি রহমান তিন্নি, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনোয়ার হোসেন শামীম, নরসিংদী জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মো. ইউনুস মিয়া, নরসিংদী পৌর নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম ভুইয়া, কৃষি সম্প্রসারন উপ-পরিচালক মো. আজিজুল হক, নরসিংদী-১পল্লি বিদ্যুৎ সমিতি ডিজিএম মোহাম্মদ আলী জিন্নাহ, মধাবদী পৌরসভা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, নরসিংদী ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টার, নরসিংদী পৌরসভা সহকারী প্রকৌশলী শাহাজান মিয়া, নরসিংদী জেলা এলপিজি এসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন শামীম, উপদেষ্টা বিশ্বজিৎ সাহা, সভাপতি মো. শামিম মিয়া ও সেক্রেটারী কাজী আসাদুর রহমান মিলন, নরসিংদীর রায়পুরা পৌরসভা এপিজি এসোসিয়েশনের সভাপতি রাজিব কুমার গোপ।
জেলা প্রশাসক বলেন, “দেশজুড়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে সংকট তৈরি হয়েছে। জেলা প্রশাসন এ সংকট নিরসনের জন্য ৪৮ ঘন্টার মধ্যে এলপিজি সংকটর গ্রাহক ভোগান্তি বন্ধের জন্য বাজার মনিটরিং করে অতিরিক্ত মুল্য নিলে ভ্রাম্যমান আদালত জরিমান প্রদানের জন্য নিদের্শ দেন। ব্যাসায়ীদের স্ব-স্ব দোকানে এলপিজি সিলিন্ডার গ্যাস কোম্পানীর নামসহ মুল্য তালিকা টানিয়ে বিক্রি করে গ্রাহকদের হয়রানি বন্ধ করতে হবে। মাল মজুদ রেখে অতিরিক্ত মুনাফার আশায় গ্রাহকদের হযরানী করা থেকে বিরত রাখতে হবে। নির্বাহী ম্যাজিট্রেড অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কারো তদবির চলবে না।”
তিনি আরো বলেন, “দেশের মানুষকে ভালো রাখতে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।”
এমএআর/
