জয়পুরহাটে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

by Fatih Work

জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজা ও টাকাসহ চম্পা রানী (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। আটককৃত চম্পা রানী বিশ্বাস পাড়া রেলবস্তি এলাকার মিঠুন চন্দ্রের স্ত্রী।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে শহরের বিশ্বাস পাড়া রেলবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজ্ঞাপন
banner

অভিযানে দুই কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাট জেলা পুলিশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে সন্ত্রাসবিরোধী এবং যাদের কাছে অবৈধ অস্ত্র আছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত পাশাপাশি মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে।” তিনি জানান, “আটকৃত মাদক ব্যবসায়ী চম্পা রানী শহরের বিশ্বাস পাড়া রেলবস্তি এলাকার দীর্ঘদিন যাবৎ গাঁজা বিক্রি করে আসছিলেন। বেচাকেনার মুহূর্তে তাকে হাতেনাতে আটক করা হয়।” এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় জয়পুরহাট সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ওয়াজেদুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222