কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক কারে ভারতীয় পতাকা প্রদর্শন

by Abid

হ্যাক হয়েছে কক্সবাজার সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে ভারতীয় পতাকার ছবি ভেসে ওঠে।

বিজ্ঞাপন
banner

রাত ১০টা ৪০ মিনিটের দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার উদ্দীন চৌধুরী। তিনি জানান, কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করা হয়েছে। যে প্রতিষ্ঠান থেকে কলেজের ডাটা ও ওয়েবসাইটের সাপোর্ট নেওয়া হয়, তাদেরকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বর্তমানে ওয়েবসাইট পুনরুদ্ধার এবং ত্রুটি সমাধানে কাজ করছে বলে তিনি জানান।

অধ্যক্ষ আরও বলেন, হ্যাক হওয়া ওয়েবসাইটে কলেজের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংরক্ষিত ছিল। এর মধ্যে কলেজের আর্থিক হিসাব, শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য, অটোমেশন সিস্টেমের ডাটা, বিভিন্ন প্রশাসনিক তথ্য এবং উপস্থিতি ব্যবস্থার তথ্য অন্তর্ভুক্ত ছিল।
তিনি বলেন, আমাদের কাছে প্রয়োজনীয় ব্যাকআপ থাকলেও এ ঘটনায় কলেজ কিছুটা ক্ষতির মুখে পড়েছে।

হ্যাকারদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ আকতার উদ্দীন চৌধুরী বলেন, এখনো পর্যন্ত কারা এই কাজটি করেছে তা শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট সাপোর্ট কোম্পানি।

ওয়েবসাইটে ভারতীয় পতাকার ছবি প্রদর্শনের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এটি নিছক কাকতালীয় নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এ ধরনের কাজ করা হয়েছে বলে তিনি মনে করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222