আশুলিয়ায় যুবলীগের ২ অস্ত্রধারী ক্যাডার গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

মুন্সীগঞ্জ সদর থানার রাজারচর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও আশুলিয়া থানা যুবলীগের সক্রিয় কর্মী আনোয়ার হোসেন জনি ওরফে জন্তু জনি (৩২) এবং রাজধানীর চকবাজার থানার লালবাগ এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ অপু ওরফে কাইল্যা অপু ওরফে দস্যু অপু (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিবি সূত্র জানায়, ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আত্মগোপনে থাকা ২ চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়। তারা ২ জনই আশুলিয়া থানা যুবলীগের সদস্য এবং পলাতক শীর্ষ সন্ত্রাসী শুটার সাদ্দাম হোসেন তালুকদারের ঘনিষ্ঠ সহযোগী।

বিজ্ঞাপন
banner

স্থানীয় বাসিন্দারা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও যুবলীগ নেতা সাদ্দাম হোসেন তালুকদার এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বলয় দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। পুলিশের অভিযানের খবরে সন্ত্রাসীচক্রের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আনোয়ার হোসেন জনির বিরুদ্ধে রয়েছে চারটি মামলা এবং মোহাম্মদ অপু ওরফে কাইল্যা অপু ওরফে দস্যু অপুর বিরুদ্ধে রয়েছে অন্তত দশটি মামলা। বুধবার দুপুরে আশুলিয়া থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় (মামলা নং-৫০) তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মামলাতেও তাদের গ্রেপ্তার দেখানো হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222