বরুড়া উপজেলায় ইসলামী ঐক্যজোটের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

by Fatih Work

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নে ইসলামী ঐক্যজোটের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ অফিসের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন
banner

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদীস মাওলানা আব্দুল কাদির দা.বা. এর নির্বাচনী কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে এই কার্যালয় স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা আব্দুল কাদির বলেন, “তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করে জনগণের কাছে ইসলামী ঐক্যজোটের আদর্শ ও লক্ষ্য তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, আগানগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতায় আগামী নির্বাচনে দল কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবে।

এ সময় ইসলামী ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন এবং দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222