আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

by Fatih Work

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ থেকে তেঁতুলিয়ায় ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, এই তাপমাত্রার কারণে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও উত্তরের হিমেল বাতাস আর কনকে শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে।

বিজ্ঞাপন
banner

সকালে সূর্যের মুখ দেখা গেলেও আকাশে কুয়াশার কারণে রোদের উত্তাপ ছিল খুব কম। ঘন কুয়াশার কারণে সাধারণ যানবাহনগুলো মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শীতজনিত সর্দি-কাঁশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগের প্রকোপ বেড়েছে। এছাড়া বয়স্করাও শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তবে তেঁতুলিয়া হাসপাতালে মা ও শিশু চিকিৎসক না থাকায় রোগীদের চিকিৎসা নিতে হিমশিম খেতে হচ্ছে। অনেক মা ও শিশু উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও ঠাকুরগাঁও হাসপাতালে রেফার করতে হচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ৭ দশমিক ৫, সোমবার ৮ দশমিক ৪, রোববার ৭ দশমিক ৩, শনিবার ৮ দশমিক ৩, শুক্রবার ৬ দশমিক ৮, গত বৃহস্পতিবার ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জীতেন্দ্রনাথ রায় বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এই শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222