১১ দলীয় জোটের রাজনৈতিক গুরুত্ব আছে: নাহিদ

by amirulislamluqman20@gmail.com

কারো মতভিন্নতা থাকলেও চলমান জোট প্রক্রিয়া এগিয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ১১ দলীয় এই আসন সমঝোতার জোট হলেও এটার রাজনৈতিক একটা গুরুত্ব আছে। একটা আকাঙ্ক্ষার জায়গা আছে, এ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং আমাদের যেই এজেন্ডাগুলো আছে, সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদবিরোধিতাকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করবো।

বিজ্ঞাপন
banner

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে, তাই হয়তো একটু মতভিন্নতা থাকছে। আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো, এই জোট যাতে অটুট থাকে। তবে কারো যদি মতভিন্নতা থাকে, আমাদের এই জোট প্রক্রিয়া এগিয়ে যাবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222