যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ভেনেজুয়েলা প্রবাসী নিহত

by amirulislamluqman20@gmail.com

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে এক ফেডারেল অভিবাসন কর্মকর্তার গুলিতে ভেনেজুয়েলা থেকে আসা এক ব্যক্তি নিহত হয়েছেন। কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক সপ্তাহ আগেই ফেডারেল এজেন্টদের গুলিতে এক মার্কিন নারী নিহত হওয়ার ঘটনায় নতুন করে আবারো উত্তেজনা তৈরি হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস এক্সে দেওয়া এক বিবৃতিতে গুলির ঘটনা নিশ্চিত করে জানায়, ভেনেজুয়েলা থেকে আসা এক অবৈধ অভিবাসীকে ট্র্যাফিক থামানোর সময় লক্ষ্যবস্তু করা হয়েছিল। এ সময় তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তিনি প্রতিরোধ করেন বলে দাবি করা হয়।

বিজ্ঞাপন
banner

ঘটনার পর মিনিয়াপোলিস শহর এবং মিনেসোটা রাজ্যের একাধিক নির্বাচিত কর্মকর্তা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীন আইসিইসহ ফেডারেল এজেন্টদের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222