প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-১৮ আসনের মুফতি নেয়ামতুল্লাহ আমিন

by hsnalmahmud@gmail.com

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-১৮ আসনে মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মুফতি নেয়ামতুল্লাহ আমিন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

প্রার্থিতা বৈধ হওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে আমাদের যে আপিল, সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা-১৮ আসনে রিকশা প্রতীকের প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেশে-বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় মানুষের সঙ্গে কথা বলছিলাম অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন। বলেছেন, দোয়া করছেন; তাদের সবাইকে ধন্যবাদ।’ এ সময় প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান নেয়ামতুল্লাহ আমিন।

বিজ্ঞাপন
banner

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা-১৮ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মুফতি নেয়ামতুল্লাহ আমিন।

পরে যাচাই-বাছাইয়ে সমর্থনকারীর সই জটিলতায় গত ৩ জানুয়ারি নেয়ামতুল্লাহ আমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে ইতোমধ্যে ১৭ জন প্রার্থী আপিল করেছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222