নয়াদিল্লির আদালতে হুরিয়ত নেত্রী আসিয়া আন্দ্রাবি দোষী সাব্যস্ত

by amirulislamluqman20@gmail.com

ভারতের নয়াদিল্লির একটি আদালত হুরিয়ত নেত্রী ও দুখতারান-ই-মিল্লাতের প্রধান আসিয়া আন্দ্রাবিকে একটি রাজনৈতিক মামলায় দোষী সাব্যস্ত করেছে। কাশ্মীর মিডিয়া সার্ভিস (কেএমএস) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একই মামলায় হুরিয়ত নেত্রী ফাহমিদা সুফি ও নাহিদা নাসরিনকেও দোষী ঘোষণা করা হয়েছে। দোষী সাব্যস্ত কাশ্মীরি এই নারীনেত্রীদের বিরুদ্ধে শাস্তির রায় আগামী ১৭ জানুয়ারি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন
banner

কাশ্মীর মিডিয়া সার্ভিসের মতে, মামলাগুলো ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর বিশেষ আদালতে পরিচালিত হয়েছে। যেখানে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অভিযোগের ওপর ভিত্তি করে মামলা দায়ের করা হয় বলে অভিযোগ আছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আসিয়া আন্দ্রাবিকে ২০১৮ সালের এপ্রিল মাসে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া তার স্বামী আশিক হুসেন গত ৩ দশক ধরে একটি মিথ্যা মামলায় ভারতীয় কারাগারে বন্দি রয়েছেন।

এদিকে, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর হাতে আরও একজন কাশ্মীরি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা উপত্যকায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: এনডিটিভি ও কাশ্মির টাইমস

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222