ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু দৌড়

by Fatih Work

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর যাত্রাবাড়ী এলাকায় গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ করা গেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চর যাত্রাবাড়ীর বালুর মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক ভিড় করেন। প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত উপভোগ করে দর্শকরা প্রাণবন্ত পরিবেশে মেতে ওঠেন।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠান উদ্বোধন ও সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ইনজামাম হক মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন্সি ইশরাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।

এ সময় শহিদুল ইসলাম বাবুল বলেন, গরু দৌড়সহ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো আজ বিলুপ্তির পথে। এসব খেলাকে পুনরুজ্জীবিত করা আমাদের সংস্কৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।

প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন গ্রামের গরু ও তাদের মালিকরা অংশ নেন। দৌড় শুরু হতেই দর্শকদের উচ্ছ্বাসে মাঠ মুখরিত হয়ে ওঠে। প্রতিটি দৌড় ছিল উত্তেজনাপূর্ণ, যা শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের আগ্রহ ধরে রাখে।

পুরস্কার বিতরণ শেষে বিজয়ীদের আনন্দের পাশাপাশি পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে আয়োজকরা অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222