সৌদি আরবের রাষ্ট্রীয় খনন প্রতিষ্ঠান মাদেন দেশটির ৪টি স্থান থেকে মোট ৭৮ লাখ আউন্স (২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণ উত্তোলন করেছে। এর ফলে সৌদি আরবের খনিজ সম্পদের মজুত বৃদ্ধি ও বিশ্বমানের স্বর্ণ উত্তোলনকারী হিসেবে মাদেনের কার্যক্রম আরো গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।
মানসুরাহ মাসারাহ, উরুক ২০/২১, উম্মে আস সালাম এবং ওয়াদি আল জাওয়াসহ দেশটির বিভিন্ন স্থান থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলন করা হয়।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এর ফলে স্বর্ণ উত্তোলনকারী হিসেবে বিশ্বব্যাপী সৌদি আরবের অবস্থান আরো দৃঢ় হবে। আর এটা সম্ভব হয়েছে মাদেনের দীর্ঘমেয়াদি কৌশলের কারণে।’
সূত্র: গালফ নিউজ।
