তারেক রহমানের সঙ্গে জমিয়তে উলামা ইসলাম নেতাদের সৌজন্য সাক্ষাৎ

by Fatih Work

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করেছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের একটি শীর্ষ প্রতিনিধি দল।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের বর্তমান পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে দল দুটির শীর্ষ পর্যায়ের এই আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজ্ঞাপন
banner

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। অন্যদিকে, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দলটির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। দীর্ঘ সময় স্থায়ী এই বৈঠকে উপস্থিত নেতারা দেশের ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

টিএইচএ/৩৬ নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222