যুক্তরাষ্ট্রে ভিসা পেতে বাংলাদেশিদের জন্য বন্ড চালু, কার্যকর ২১ জানুয়ারি

by Fatih Work

২১শে জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ভিসা বন্ড বাংলাদেশী নাগরিকদের জন্য বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকাস্থা মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দিয়েছে।ফেসবুক বার্তায় দূতাবাসটি উল্লেখ করেছে, ‘২০২৬ সালের ২১শে জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (B1/B2) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫,০০০ আমেরিকান ডলার পর্যন্ত একটি ভিসা বন্ড জমা দিতে হবে। তবে ২০২৬ সালের ২১শে জানুয়ারির আগে ইস্যু করা বৈধ B1/B2 ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।’

বিজ্ঞাপন
banner

ফেসবুক বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ‘সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করবেন না। আগাম বন্ড পরিশোধ করলে, তা ভিসার নিশ্চয়তা দেয় না, এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনও অর্থই ফেরতযোগ্য নয়। ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।’

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222