জামায়াতের জোট ছাড়ায় চরমোনাই পীরকে হেফাজত আমিরের অভিনন্দন

by Fatih Work

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জামায়াতে ইসলামীর জোট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমকে (পীর সাহেব চরমোনাই) আন্তরিক অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বুধবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিশেষ বিবৃতিতে তিনি এই সাধুবাদ জানান। হেফাজত আমিরের মতে, ভ্রান্ত মতাদর্শ পরিহার করে ইসলামের সঠিক আকিদা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে একক পথচলার এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী ও সাহসী।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী উল্লেখ করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে একটি শক্তিশালী ইসলামি ঐক্য গড়ার চেষ্টা চালিয়েছে হেফাজত। সেই লক্ষ্য বাস্তবায়নে শুরু থেকেই মওদুদীবাদী আদর্শ বর্জনের আহ্বান জানানো হয়েছিল। তিনি বলেন, “আমরা বরাবরই ইমান ও আকিদা বিসর্জন দিয়ে কোনো রাজনৈতিক জোটে না জড়ানোর ব্যাপারে সতর্ক করেছি। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গ ত্যাগ করে এককভাবে পথচলার যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে আমরা স্বাগত জানাই।” এই বিচ্ছেদ ইসলামি রাজনীতির স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

হেফাজত আমির আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে দীর্ঘ সময় অবস্থান করার ফলে দেশের মূলধারার ইসলামপন্থীদের অপূরণীয় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। পীর সাহেব চরমোনাইয়ের বর্তমান অবস্থান সেই ক্ষতির পথ রুদ্ধ করেছে। হকপন্থী রাজনীতির স্বতন্ত্র ধারা বজায় রাখা বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি ছিল উল্লেখ করে তিনি বলেন, এ দেশের ধর্মপ্রাণ মানুষ আগামীতে নিরেট ইসলামি আদর্শের ধারক-বাহকদেরই সমর্থন দেবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222