রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস বেফাক অফিস সংলগ্ন মেম্বার বাড়ীতে অবস্থিত জামি‘আ ইসলামিয়া দারুল উলূম ঢাকার উদ্যোগে ইফতা বিভাগের ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে এক দস্তরবন্দী মাহফিল
আজ শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬ ঈ.) অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে দস্তারে ফজিলত প্রদান করবেন প্রখ্যাত আলেমে দ্বীন, মুনাজিরে জামান ও দক্ষিণবঙ্গের কৃতিসন্তান আল্লামা মুফতী গোলাম রহমান সাহেব।
জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ–এর সভাপতি ও দারুল উলূম ঢাকার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া–এর সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।
মাহফিলে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
হাআমা/
