একক দলীয় স্বার্থে নয়, জনগণের দাবিতে ১০ দলীয় ঐক্য: মামুনুল হক

by Fatih Work

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ১০ দলীয় ঐক্য কোনো একক দলের রাজনৈতিক লাভের জন্য গঠিত হয়নি; বরং দেশের জনগণের অধিকার সংরক্ষণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করাই এই জোটের প্রধান লক্ষ্য।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাউফল পাবলিক মাঠে দাঁড়িপাল্লা প্রতীকে পটুয়াখালী-২ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও সুশাসনের ঘাটতির প্রসঙ্গ তুলে ধরে মামুনুল হক বলেন, দীর্ঘদিনের শাসন কাঠামোর কারণে বাংলাদেশ এখনো প্রত্যাশিত সুশাসনের পর্যায়ে পৌঁছাতে পারেনি। স্বাধীনতার এত বছর পরও সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত, নৈতিক ও জবাবদিহিমূলক নেতৃত্ব থেকে বঞ্চিত রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

১০ দলীয় ঐক্য গঠনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এই জোট কোনো দলকে ক্ষমতায় আনার কৌশল নয়; এটি একটি রাজনৈতিক দায়বদ্ধতা। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই এই ঐক্যের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচনী রাজনীতির বিষয়ে মামুনুল হক বলেন, দেশের রাজনীতিতে দ্বৈত নীতি ও অসামঞ্জস্য ক্রমেই প্রকট হয়ে উঠছে। তার মতে, কিছু রাজনৈতিক শক্তি প্রকাশ্যে এক ধরনের বক্তব্য দিলেও আড়ালে ভিন্ন অবস্থান গ্রহণ করছে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং আল্লামা দেলোয়ার হোসাইন সাইদীর পুত্র শামিম সাইদী। বক্তারা সবাই শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানান এবং ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222