মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন এখন মধ্যপ্রাচ্যের নিকটে ভারত মহাসাগরে অবস্থান করছে। এর ফলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র দ্রুত ব্যবস্থা নিতে পারবে বলে এই জাহাজটি। এদিকে, মার্কিন হামলার আশঙ্কা করে প্রস্তুতি নিচ্ছে ইরানও।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধজাহাজটি এখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় রয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালিত হয়। তবে এখনো ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ইরানে হামলা না চালানোর জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাচ্ছে।
এদিকে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে ইরান। তেহরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের ওপর যুদ্ধবিমানের ছবি আঁকা একটি বড় দেয়ালচিত্র উন্মোচন করা হয়েছে। জুমার নামাজে ইরানের ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, “এই অঞ্চলে মার্কিন স্বার্থ আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।”
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।
