মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে পুলিশের হাতে ধরা ভারতের সাবেক ক্রিকেটার

by amirulislamluqman20@gmail.com

ভারতের গুজরাট রাজ্যের ভাদোদরায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পার্ক করা ৩টি গাড়িতে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলা ৫৩ বছর বয়সি মার্টিন গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ২টার দিকে আকোটা থানার আওতাধীন পুনিত নগর সোসাইটির কাছে তার বিলাসবহুল গাড়ি চালাচ্ছিলেন। মদের নেশায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং একটি বাড়ির সামনে পার্ক করা ৩টি গাড়িতে ধাক্কা দেন। এতে গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন
banner

ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক আকোটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে বেপরোয়া ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মার্টিনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, জ্যাকব মার্টিন বারোদা রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন। এর আগেও মানব পাচারের অভিযোগে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222