আল্লামা মামুনুল হককে নিয়ে ববি হাজ্জাজের অশালীন মন্তব্যে ক্ষুব্ধ তরুণ সমাজ

by hsnalmahmud@gmail.com

আতাউল্লাহ নাবহান মামদুহ >>

মোহাম্মদপুর-৩ আসনে নির্বাচনী উত্তাপের মধ্যেই আল্লামা মামুনুল হককে নিয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী ববি হাজ্জাজের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মন্তব্যটিকে ‘অশালীন’ ও ‘অশোভন’ আখ্যা দিয়ে নিন্দা জানাচ্ছেন।

বিজ্ঞাপন
banner

সামাজিক মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হওয়ায় আল্লামা মামুনুল হক স্বাভাবিকভাবেই মোহাম্মদপুর-৩ আসনের নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এ প্রেক্ষাপটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এমন বক্তব্যকে তারা উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণার অংশ হিসেবে দেখছেন।

সাংবাদিক আলী হাসান আলী তৈয়ব এক প্রতিক্রিয়ায় বলেন, তিনি ববি হাজ্জাজকে একজন ভদ্র ও শিক্ষিত ব্যক্তি হিসেবে জানতেন। কিন্তু মিডিয়ায় দেওয়া সাম্প্রতিক বক্তব্যে তিনি হতাশ হয়েছেন। তার মতে, একজন শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে আরও মার্জিত ভাষা প্রত্যাশিত ছিল, যা এই বক্তব্যে প্রতিফলিত হয়নি।

আরেক প্রতিক্রিয়ায় মাহমুদুল হক জালীস বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও কারাবরণের ইতিহাস থাকা একজন নেতার অবদান সম্পর্কে যারা অবগত নন, তাদের কাছ থেকে এ ধরনের মন্তব্য আসাই স্বাভাবিক। তিনি বক্তব্যটির তীব্র নিন্দা জানান।

মোহাম্মদ শাইখুল ইসলাম ও তানযীল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে ববি হাজ্জাজের রাজনৈতিক অতীত ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিপক্ষকে হেয় করে বক্তব্য দেওয়া গণতান্ত্রিক রাজনীতির চর্চার সঙ্গে সাংঘর্ষিক।

আল মেরাজ নামের এক ব্যবহারকারী লেখেন, “আপনি হয়তো মামুনুল হককে চিনেন না, কিন্তু মামুনুল হকের কারণেই আজ আপনাকে সারা বাংলার মানুষ চিনছে।” মন্তব্যটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

অন্যদিকে আবু নাঈম ফয়জুল্লাহ তুলনামূলক সংযত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রতিপক্ষের বক্তব্য সভ্যতার সীমা অতিক্রম করলেও উত্তেজনায় না গিয়ে কাজ ও আচরণের মাধ্যমেই জবাব দেওয়া উচিত। তার মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই পরিকল্পিতভাবে উসকানি দেওয়ার প্রবণতা বাড়তে পারে।

এদিকে বিশিষ্ট আলোচক মাওলানা যুবায়ের আহমাদ এক প্রতিক্রিয়ায় বলেন, আল্লামা মামুনুল হকের মতো দেশের একজন সিনিয়র আলেম ও শিক্ষককে উদ্দেশ করে অশালীন সম্বোধন রাজনৈতিক শালীনতার অভাবেরই প্রমাণ। তিনি বলেন, আল্লামা মামুনুল হকের রাজনৈতিক ভূমিকা ও দীর্ঘ কারাবরণের ইতিহাস সম্পর্কে অজ্ঞতা প্রতিপক্ষের দুর্বলতাই তুলে ধরে। একই সঙ্গে তিনি সংসদে অধিকসংখ্যক আলেম প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিভিন্ন আসনে ইসলামী দলগুলোর পারস্পরিক সমর্থনের আহ্বান জানান।

সামগ্রিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়াগুলো থেকে স্পষ্ট হয়ে উঠেছে—অনেকেই এ বক্তব্যকে ব্যক্তি আক্রমণ হিসেবে দেখছেন এবং নির্বাচনী রাজনীতিতে শালীনতা বজায় রাখার আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে সমর্থকদের বড় একটি অংশ আল্লামা মামুনুল হকের ভূমিকা ও অবদান সামনে রেখে ইতিবাচক ও গঠনমূলক রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222