সাবেক মেয়র আওয়ামী নেতা আবুল কালাম সিলেট থেকে গ্রেপ্তার

by Fatih Work

শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ।

বিজ্ঞাপন
banner

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরী দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নগরীর তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222