জামালপুরের ইসলামপুর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজালের চর বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে আরও ২২ জন নেতা-কর্মী জামায়াতে ইসলীতে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মুসা, ১১ নং চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীর নেতারা বলেন, সুজাউদ্দিন সাদার যোগদানে ইসলামপুরে সংগঠন আরও শক্তিশালী হবে এবং সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে।
যোগদান প্রসঙ্গে সুজাউদ্দিন সাদা বলেন, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনের লক্ষ্যে তিনি জামায়াতে ইসলীতে যোগ দিয়েছেন এবং সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন।
এমএআর/
