আওয়ামী লীগ ও জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ: মাহফুজ আলম

by Fatih Work

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ নিয়ে জামায়াতে ইসলামীর কোনো সুস্পষ্ট রাজনৈতিক ভিশন নেই। তাঁর মতে, জামায়াত ও আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একটি টিকে থাকলে অন্যটিও টিকে থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোট করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়া সম্ভব নয়, কারণ দেশের ভবিষ্যৎ, নীতিগত ও সামাজিক নানা বিষয়ে দলটির অবস্থান অস্পষ্ট।

বিজ্ঞাপন
banner

মাহফুজ আলম জানান, তিনি জুলাই আন্দোলনের তরুণ শক্তিগুলোকে একত্র করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি ‘তৃতীয় বিকল্প’ গড়ে তুলতে চেয়েছিলেন। তবে এনসিপি পুরোনো রাজনৈতিক কাঠামোর অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোট করায় সেই উদ্যোগ ব্যর্থ হয়।

ভবিষ্যৎ সরকারব্যবস্থা নিয়ে তিনি বলেন, বিএনপি বা জামায়াত—যে দলই ক্ষমতায় আসুক, সমাজের ভেতরের ক্ষত সারাতে না পারলে কোনো সরকারই টিকবে না। শুধু কাগুজে সংস্কার নয়, ভিন্নমত ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা জরুরি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম জানান, তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনাও নেই। তাঁর মতে, এনসিপি ও জামায়াতের জোট আদর্শগতভাবে গ্রহণযোগ্য নয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222