দেশের বাজারে সব রকমের জ্বালানি তেলের দাম কমেছে। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানা যায়, নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিনের লিটার ১১২ টাকা, পেট্রলের দাম ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়।
এআইএল/
