চরমোনাই পীর বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়: মির্জা ফখরুল

by Fatih Work

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাজে বিশ্বাসী, সমালোচনায় বিশ্বাস করি না।

তিনি আরো বলেন, রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না, গীবত গাইবেন না।

বিজ্ঞাপন
banner

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারগুন ইউনিয়নের কিসমত স্কুল মাঠে পথসভায় এসব মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, চরমোনাই পীরসাহেব বলেছেন, জামায়াত ইসলামী কোনো ইসলামী দল না।

আলেম-ওলামারা বলেছেন, তারা ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। সাধারণ ভোটার আর মা-বোনদের ভুল বোঝাচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। আল্লাহ নির্ধারণ করবেন তাকে বেহেশতে দেবেন কি না।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222