ঢাকা বিমানবন্দর থেকে ডাকাত আটক

by amirulislamluqman20@gmail.com

নারায়ণগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে ডিবি পুলিশের পরিচয়ে সয়াবিন তেলবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পুলিশ।

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ।

বিজ্ঞাপন
banner

গত ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামির নাম রনি হোসেন (২৫)।

রনি হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর ওই আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানায়, আদালতের অনুমতিতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে রনি হোসেন ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। সে ঘটনায় জড়িত আরো কয়েকজন সহযোগীর নাম ও তথ্য দেন।

৪ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

পুলিশ সুপার আরো জানায়, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর দুপুরে রূপগঞ্জের সিটি মিল থেকে ৬০ ড্রাম ভোজ্যতেল বোঝাই একটি ট্রাক এলেঙ্গার উদ্দেশে রওনা হয়। ট্রাকটি ইউএস বাংলা মেডিক্যাল কলেজের কাছে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস দিয়ে পথরোধ করা হয়। ডিবি পুলিশের পরিচয় দিয়ে ৬-৭ জন ব্যক্তি ট্রাকচালক ও হেলপারকে হ্যান্ডকাপ পরিয়ে চোখ বেঁধে অন্য গাড়িতে তুলে নেয়। পরে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ১২ হাজার ২৪০ লিটার ভোজ্যতেলসহ ট্রাকটি নিয়ে নরসিংদীর দিকে পালিয়ে যায় তারা।

এআইএল/ 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222