বিএনপি ক্ষমতায় এলে জুলাইযোদ্ধাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে: মির্জা ফখরুল

by Nur Alam Khan

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জুলাইযোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, জুলাইযোদ্ধারা জাতির গর্ব এবং পরিবর্তনের আন্দোলনে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাইযোদ্ধা ঐকমত্য সংঘের আয়োজনে জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

মির্জা ফখরুল বলেন, জুলাইযোদ্ধাদের জন্য ভাতার পাশাপাশি প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন। একই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের বিচার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসার পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের পর সেখানে আহতদের জন্য বিশেষায়িত চিকিৎসা সুবিধা চালু করা হবে। চোখের জটিল সমস্যায় আক্রান্ত যোদ্ধাদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222