ঝালকাঠিতে রহস্যময় ফেস্টুন, ‘আমির অব বাংলাদেশ’ নিয়ে কৌতূহল

by Fatih Work

জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্সের আদলে তৈরি করা হয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত ফেস্টুন। আগামীকাল শুক্রবার ঝালকাঠিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এই ফেস্টুন লাগানো হয়। শহরের মিনি স্টেডিযাম ও পৌর মিনি পার্ক এলাকায় এ ধরনের ফেস্টুন দেখা যায়।

ফেস্টুনে জামায়াতের আমিরকে ‘আমির অব বাংলাদেশ’ লেখা হয়েছে। ফেস্টুনের ওপরের দিকে শুক্রবারের জনসভার তারিখ ও স্থান লেখা রয়েছে। তবে এই ফেস্টুনে কোনো সংগঠনের নাম নেই। আধুনিক অবয়বে আকর্ষণীয় এ ধরনের ফেস্টুন নিয়ে মানুষের মধ্য কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই বোঝার চেষ্টা করছেন, এই ফেস্টুন দ্বারা কী বোঝানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

এ বিষয় জানতে চাইলে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “এই ফেস্টুন জামায়াত বা শিবিরের পক্ষ থেকে করা হয়নি। আমিরে জামায়াতের শুভাকাঙ্ক্ষীরা কেউ হয়তো এটি লাগিয়েছেন।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222