জামিয়া ইসলামিয়া পটিয়ায় সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ হেফাজতের

by hsnalmahmud@gmail.com

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদবীকে হত্যার উদ্দেশ্যে কয়েকজন সন্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গত রাতে জামিয়ার অভ্যন্তরে প্রবেশ করে হামলার পরিকল্পনার ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশের একজন শীর্ষ আলেমের বিরুদ্ধে এই জঘন্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

হেফাজত নেতৃদ্বয় বলেন, ভোর রাতে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র মাদরাসার সাধারণ ছুটি চলাকালে পটিয়ার মুহতামিমকে হত্যা করে মাদরাসা দখল করার এক গভীর ষড়যন্ত্রের নীল নকশা নিয়ে তারা রাতের অন্ধকারে প্রবেশ করেছে। এ সময় মাদরাসা কর্তৃপক্ষ পাঁচজন সন্ত্রাসীকে হাতেনাতে দেশীয় অস্ত্রসহ আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে। মাদরাসার ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের সাহসী ভূমিকার ফলে একটি ভয়াবহ বিপর্যয় থেকে আল্লাহ তাআলা জামিয়া পটিয়াকে রক্ষা করেছেন।
আমরা লক্ষ্য করছি, জামিয়ার বহিষ্কৃত মুহতামিম ও শিক্ষকদের নেতৃত্বাধীন একটি দুষ্টু চক্র ইতপূর্বেও একাধিকবার এরকম সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। তাদেরকে কিছু লোক পেছনে থেকে পর্দার আড়ালে উস্কানী দিচ্ছে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভয়াবহ হুমকি। তারা মাদরাসা শিক্ষা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিনষ্টকারী। এই ঘটনার সঙ্গে জড়িত সকল ষড়যন্ত্রকারী ও ইন্ধনদাতাকে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আহবান করছি।

বিজ্ঞাপন
banner

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222