হাটের জমি দখলের অভিযোগে আওয়ামী লীগ কার্যালয় উচ্ছেদ

by Fatih Work

সিরাজগঞ্জের এনায়েতপুরে কাপড়ের হাটের সরকারি খাস জমি দখল করে নির্মিত থানা আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়।

বিজ্ঞাপন
banner

চৌহালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেন জানান, কার্যালয়টি খাস জমিতে নির্মাণ করা হয়েছিল। খাস জমি উদ্ধারের জন্য ওই ভবনটি উচ্ছেদ করা হয়েছে। এটি উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ।

উল্লেখ্য, তাঁতশিল্পসমৃদ্ধ সিরাজগঞ্জের বেলকুচি ও শাহজাদপুরের তাঁতে তৈরি শাড়ি ও লুঙ্গি বিক্রির জন্য ৩১ একর জমির ওপর এনায়েতপুর কাপড়ের হাট নির্মাণ করেন চারদলীয় ঐক্য জোটের সংসদ সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদের।

২০১০ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল হাটের এক একর জমি দখল করে অবৈধভাবে এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করেন। ৫ আগস্টের পর হাট ইজারাদার হাটের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। পরে উপজেলা প্রশাসন তদন্ত শেষে ওই স্থাপনা উচ্ছেদ করে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222