থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচনের পাশাপাশি শুরু গণভোট

by Abid

দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র থাইল্যান্ডে আজ শুরু হয়েছে বহুল প্রত্যাশিত সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। অর্থনৈতিক মন্দা ও বাড়তে থাকা জাতীয়তাবাদী রাজনৈতিক পরিবেশের মধ্যে দেশটিতে সংস্কারপন্থি, সামরিক সমর্থনপুষ্ট রক্ষণশীল এবং জনতাবাদী শক্তিগুলো মুখোমুখি হয়েছে ব্যালটযুদ্ধে।

রোববার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এবারের নির্বাচনে নতুন সরকার গঠনের ভোটের পাশাপাশি একযোগে অনুষ্ঠিত হচ্ছে গণভোটও। সংবিধান সংশোধনের প্রশ্নে এই গণভোটে মতামত দিচ্ছেন থাই জনগণ।

বিজ্ঞাপন
banner

দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও ঘন ঘন সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল আগাম নির্বাচনের ঘোষণা দেন। উল্লেখ্য, তিনি গত তিন বছরের মধ্যে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী।

এই নির্বাচনে ভোটাররা থাইল্যান্ডের জাতীয় সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৫০০ সদস্য নির্বাচন করবেন। এর মধ্যে ৪০০ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন, আর অবশিষ্ট ১০০টি আসন দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে বণ্টন করা হবে।

বিভিন্ন জনমত জরিপ ইঙ্গিত দিচ্ছে, কোনো একক দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে—এমন সম্ভাবনা খুবই কম। ফলে নির্বাচন-পরবর্তী সময়ে জোট সরকার গঠনের দিকেই ঝুঁকছে রাজনৈতিক সমীকরণ।

একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ২০১৭ সালে প্রণীত সংবিধান নিয়েও রায় দিচ্ছেন ভোটাররা। ওই সংবিধানে অনির্বাচিত সিনেট সদস্যদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে—এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছে, যা এবার গণভোটের মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222