ইসলাম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি, নতুন নাম ‘আখিল’

by Abid

বিশ্ব সংগীত অঙ্গনের জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার ও গায়ক সেন্ট্রাল সি (Central Cee) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি একটি অনলাইন লাইভস্ট্রিমে অংশ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পবিত্র কালিমা পাঠ করে শাহাদাহ গ্রহণ করেন। ইসলামে দীক্ষিত হওয়ার পর ২৭ বছর বয়সী এই তারকা নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘আখিল’। লন্ডনের শেফার্ডস বুশ থেকে উঠে আসা এই সংগীতশিল্পীর ইসলাম গ্রহণের খবরটি বর্তমানে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংগীত দুনিয়ায় ওকলি নীল সিজার-সু (Oakley Neil Caesar-Su) নামে পরিচিত এই র‍্যাপার কন্টেন্ট ক্রিয়েটর ‘PlaqueBoyMax’-এর সঙ্গে একটি সরাসরি সম্প্রচারে যুক্ত থাকাকালীন নিজের এই আধ্যাত্মিক পরিবর্তনের কথা জানান। সেখানে তিনি স্পষ্ট করেন যে, এখন থেকে তিনি ‘আখিল’ নামেই পরিচিত হতে চান। যদিও এর আগে ব্যক্তিগত জীবনের ধর্মীয় বিশ্বাস বা দর্শন নিয়ে জনসমক্ষে খুব একটা কথা বলেননি এই তারকা, তবে তার এই আকস্মিক ও সাহসী সিদ্ধান্ত ভক্তদের মাঝে বিস্ময় ও আনন্দ তৈরি করেছে।

বিজ্ঞাপন
banner

২০১৪ সালে সংগীত ক্যারিয়ার শুরু করলেও ২০২১ সাল নাগাদ সেন্ট্রাল সি ব্রিটিশ র‍্যাপ জগতের এক অবিসংবাদিত রাজপুত্রে পরিণত হন। প্রথম ব্রিটিশ র‍্যাপার হিসেবে একক প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের গৌরবময় রেকর্ড রয়েছে তার ঝুলিতে। ড্রেক ও জে. কোলের মতো কিংবদন্তি তারকাদের সঙ্গে কাজ করে গত কয়েক বছরে তিনি সাফল্যের চূড়ায় আরোহণ করেছেন। নিজের দ্রুত উত্থান সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “সবকিছু এতোটা দ্রুত ঘটছে যে মাঝে মাঝে নিজেরই বিশ্বাস করা কঠিন হয়ে যায়।” পেশাদার জীবনের এমন ব্যস্ততা ও আকাশচুম্বী জনপ্রিয়তার মাঝে তার এই ব্যক্তিগত আধ্যাত্মিক সফর বিশ্বজুড়ে মুসলিম কমিউনিটির কাছে প্রশংসিত হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222