১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের ছুটি বাতিল করেছেন আওয়ামী চাল ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ্। ভোটের দিন কাজ না করলে বেতন বন্ধের হুমকিও দিয়েছেন কুষ্টিয়ার খাজানগরের সুবর্ণা এগ্রো ফুড লিমিটেডের এই মালিক।
ভোটের দিন ছুটি বাতিলের নোটিশে লেখা হয়েছে, এতদ্বার সুবর্ণা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো প্রকার ছুটি দেওয়া হবে না। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী ওই দিন প্রতিষ্ঠানে যোগদান না করে তাহলে তার মাসিক বেতন হতে হাজিরা কর্তন করা হবে।
প্রসঙ্গত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের ঘনিষ্ঠ নেতা ছিলেন এই চাল ব্যবসায়ী।
এআইএল/
