মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার

by Abid

ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল হওয়ার পর কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞাপন
banner

দলীয় সূত্রে জানা যায়, এর আগে দুপুরে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে ভোটারদের উদ্দেশে বিতর্কিত ও হুমকিমূলক মন্তব্য করতে শোনা যায়।

ওই বক্তব্যে তিনি বলেন, “যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যেই রাতে দলীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের ঘোষণা দেয় বিএনপি।

উল্লেখ্য, ঋণখেলাপীর কারণে আগেই তার প্রার্থিতা বাতিল হয়েছিল। সর্বশেষ বিতর্কিত বক্তব্যের জেরে দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222