গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

বিজ্ঞাপন
banner

ভোট দিয়ে বেরিয়ে এসে পৌনে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন তিনি। তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন, সেটি এই আসনেরই অন্তর্ভুক্ত।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ১১৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৭৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৪টি।

এই আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর স ম খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির (জাপা) আতিক আহমেদ (লাঙ্গল), জাতীয় পার্টির (জেপি) তপু রায়হান (বাইসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্যাহ (হাতপাখা), বাংলাদেশ জাতীয় পার্টির কামরুল হাসান নাসিম (কাঁঠাল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন (ময়ূর)।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222