দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দীন

by Fatih Work

দেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে এবং তা অবশ্যই গন্তব্যে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সিইসি বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে উৎসবমুখর পরিবেশে একটি ভোট উপহার দেওয়ার অঙ্গীকার করেছিল। তার ভাষ্য অনুযায়ী, ঈদের সময়ের মতো মানুষ ট্রেন, বাস ও লঞ্চে করে নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দিচ্ছেন। গ্রামেগঞ্জে ভোটারদের মাঝে উৎসবের আমেজ দেখা যাচ্ছে এবং দীর্ঘদিন পর আনন্দঘন পরিবেশে ভোট দিতে পেরে তারা উচ্ছ্বসিত।

তিনি জানান, বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দু-একটি স্থানে কেন্দ্রের বাইরে সামান্য গোলযোগের ঘটনা ঘটলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে উল্লেখ করেন সিইসি।

এ সময় তিনি আশা প্রকাশ করেন, ভোটগ্রহণ শেষ পর্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222