পিএনপি শহীদ ফারুক মো. ইকবাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণে ধীরগতি, বাইরে লম্বা লাইন

by naymurbd1999@gmail.com

মো.নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৪ আসনের পলাশপুর নূরপুর পাটেরবাগ শহীদ ফারুক মো. ইকবাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণে সকাল থেকেই ধীরগতিতে চলছে ভোট গ্রহণ। তবে বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সরেজমিনে এই কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।

পলাশপুর নূরপুর পাটেরবাগ শহীদ ফারুক মো. ইকবাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন প্রার্থীদের পোলিং এজেন্টদের সাথে কথা বলে জানা যায়, নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হলেও তাদের কার্ড দিতে সময় নেয় পোলিং অফিসার। ফলে কিছুটা বিলম্বে ভোট গ্রহণ শুরু হয়। পুরুষ ও মহিলাদের ১০টি বুথ থাকলেও কিছু বুথে ভোটার কম কয়েকটাতে লম্বা লাইন। এছাড়া কেন্দ্রের বাইরেও ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে।

ভোটারদের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে থাকলেও ভোট দিতে বেশি সময় লাগছে। নুরপুরের বাসিন্দা ডলি বলেন, ২০০৮ সালের পর আর কোনো নির্বাচনে ভোট দেননি। ১৭ বছর পর আবারও ভোট দিয়েছেন। তার ভাষ্যমতে, ভোটের পরিবেশ ভালো। ভোটের লাইন থাকলেও ভোট দিতে সমস্যা হয়নি।

প্রিজাইডিং অফিসার মিজানুর হোসেন বলেন, এই কেন্দ্রে মহিলা ও পুরুষ দুইটা আলাদা কেন্দ্র রয়েছে। সকালে পোলিং এজেন্টদের কার্ড কম থাকায় কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। পরে আমি হাতে লেখা কার্ড দিয়ে সবাই প্রেবশ করতে দিয়েছি। সকালের তুলনায় ভোটের গতি বেড়েছে৷ পুরুষ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১০৬ জন। সকাল ১১ টা পর্যন্ত ২০ শতাংশ বেশি ভোট পড়েছে৷

এদিকে বর্ণমালা আর্দশ স্কুল এন্ড কলেজেও ভোটারদের ব্যাপক উপস্থিত দেখা গেছে। এই কেন্দ্র পুরুষ ৬ হাজার ১০৪ ও মহিলা ভোটার ২ হাজার ৮৭৭ জন৷

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222