কুমিল্লা-১০ আসনে ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা, সিল মারা ৩৮ ব্যালট উদ্ধার

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করে বাতিল ঘোষণা করা হয়। ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, দুপুরের দিকে একদল ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করে তিনটি ভোটকক্ষে জোরপূর্বক ঢুকে পড়ে। তারা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ধানের শীষ প্রতীকে সিল দেওয়ার চেষ্টা চালায়। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপে কোনো সিল মারা ব্যালট বাক্সে ঢোকানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
banner

পরে কেন্দ্রের ভেতর থেকে সিল দেওয়া ৩৮টি ব্যালট পেপার উদ্ধার করা হয় এবং সেগুলো বাতিল করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222