বগুড়া-৬ আসনে ২৭ কেন্দ্রে ভোটে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে তারেক রহমান

by Abid

বগুড়া-৬ (সদর) আসনের ২৭টি কেন্দ্রের গণনা শেষ হওয়া ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৮ হাজার ৪২৮ ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।

বিজ্ঞাপন
banner

বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড এবং সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এবারের ভোটগ্রহণে উপস্থিতির হার ছিল ৭১ দশমিক ১৫ শতাংশ। বাকি কেন্দ্রগুলোর ফলাফল পেলে চূড়ান্ত চিত্র জানা যাবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222