জনগণের সমর্থনের ফলেই বিএনপির ভূমিধস বিজয় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনে বড় জয়ের পর নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনের অনেক আগেই বলেছিলাম, সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণ তাদের রায় দিয়েছে। গত ১৫ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার ফলেই এ বিজয় এসেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক লড়াই আজ সফলতার মুখ দেখেছে।
এআইএল/
