জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নজিরবিহীন সাফল্য

by naymurbd1999@gmail.com

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থীরা। বিগত সকল নির্বাচনের ফলাফল ও ভোটের মাঠের বাস্তবতায় দেখা যাচ্ছে, স্বাধীনতার পর আজ পর্যন্ত বিএনপির একক জয় হয়নি জামালপুরে। এবারই প্রথম জেলার পাঁচটি আসনেই বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থীরা। যা জেলার রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গননা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলাফল ঘোষণার সময় ফলাফলের বিবরণ প্রকাশ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী। জেলার পাঁচটি আসনে নির্বাচিতদের মধ্যে দুই জন দ্বিতীয়বার সংসদে ফিরছেন এবং অন্য তিনজন প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ):

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ৯৭ হাজার ৮২০ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলনের মো. আব্দুর রউফ তালুকদার হাতপাখা প্রতীকে ৪ হাজার ১২১ ভোট পেয়েছেন।

জামালপুর-২ (ইসলামপুর):

সাবেক সংসদ সদস্য ও বিএনপির এ.ই. সুলতান মাহমুদ বাবু ধানের শীষ প্রতীকে ৯৫ হাজার ৮৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ছামিউল হক ফারুকী ৬২ হাজার ৪৩৪ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ ১ হাজার ৭১২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ):

জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট পেয়ে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মজিবুর রহমান আজাদী ৮১ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ১২ হাজার ৫২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী):

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়ে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মোহাম্মদ আব্দুল আওয়াল ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন।

জামালপুর-৫ (সদর উপজেলা):

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলনের সৈয়দ ইউনুছ আহাম্মদ ৪ হাজার ২৮২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222