আইসিসির আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েও ভারত পাকিস্তান ম্যাচ দেখতে যাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিদেশে অফিসিয়াল দায়িত্ব শেষ করে শুক্রবার তিনি ঢাকায় ফিরেছেন। আগে থেকেই নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত পাকিস্তান ম্যাচে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি ঢাকায় ফিরে আসেন।
জানা গেছে, বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার বিষয়টি তার কলম্বো না যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে জড়িত। এ কারণেই তিনি সরাসরি কলম্বো না গিয়ে দেশে ফেরেন।
ঢাকায় ফেরার আগে তিনি কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় অংশ নেন। সেখানে আঞ্চলিক ক্রিকেট উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
হাআমা/
