নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

by Abid

বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচনে বিজয়ী বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আমন্ত্রণপত্র পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি রাষ্ট্র। আয়োজক সূত্র জানায়, আগামী মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিদেশি অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে ইতোমধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি শুরু হয়েছে।

বিজ্ঞাপন
banner

এদিকে ভারতের গণমাধ্যম NDTV জানিয়েছে, একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-এর সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ফলে তিনি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না-ও পারেন। সেক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর অথবা ডেপুটি প্রেসিডেন্ট সি.পি. রাধাকৃষ্ণন অংশ নিতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222