রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা আমিরাতের

by naymurbd1999@gmail.com

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত বেসরকারি খাতের কর্মীদের জন্য দৈনিক কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। জানানো হয়, রমজান মাসে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের স্বাভাবিক কর্মঘণ্টা থেকে প্রতিদিন দুই ঘণ্টা কম কাজ করতে হবে। সাধারণ সময়ে যেখানে কর্মীরা ৮ থেকে ৯ ঘণ্টা দায়িত্ব পালন করেন, সেখানে রমজানে সেই সময়সীমা হ্রাস পাবে। নির্ধারিত কম সময়ের অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কর্মীরা অতিরিক্ত পারিশ্রমিক পাবেন।

বিজ্ঞাপন
banner

এছাড়া, প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন ও ব্যবসায়িক প্রয়োজন বিবেচনায় নির্ধারিত সময়সীমার মধ্যে নমনীয় বা দূরবর্তী (রিমোট) পদ্ধতিতে কাজের ব্যবস্থা চালু করতে পারবে বলেও জানানো হয়েছে।

সরকারি খাতের কর্মীদের ক্ষেত্রেও নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তবে বিশেষ দায়িত্ব বা ভিন্নধর্মী কাজের ক্ষেত্রে এ সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

কর্মঘণ্টা কমানোর ফলে বাসিন্দারা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, ইবাদত-বন্দেগি ও আত্মউন্নয়নে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222